×

সারাদেশ

যেভাবে যাত্রা শুরু এমপি আমির হামজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

যেভাবে যাত্রা শুরু এমপি আমির হামজার

ছবি: সংগৃহীত

আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এমপি হিসেবে তাঁর কার্যক্রম শুরু করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে যান তিনি। সেখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এসময় তিনি হাসপতাল আঙ্গিনায় পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আমির হামজা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: হোসেন ইমামসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা। এখানে সেবার মান ও পরিবেশ দুটোই সমান গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি রোগ প্রতিরোধেরও অংশ। নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগ থাকলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: হোসেন ইমাম জানান, এমপির এই সরাসরি তদারকি তাদের কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়াবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App