×

সারাদেশ

৩৭ বছর পর মন্ত্রী পেল মহম্মদপুরবাসী

Icon

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

৩৭ বছর পর মন্ত্রী পেল মহম্মদপুরবাসী

ছবি: কাগজ প্রতিবেদক

দীর্ঘ ৩৭ বছর পর মন্ত্রীর স্বাদ পেলো মাগুরার মহম্মদপুরবাসী। এলাকায় চলছে আনন্দ-উল্লাস। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পায় এ্যাড. নিতাই রায় চৌধুরী। 

গত ১২ ফেব্রয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফলের ভিত্তিতে একক সংখ্যা গরিষ্ঠতায় মন্ত্রী পরিষদ গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সেই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এমপি নিতাই রায় চৌধুরী। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন। 

তথ্য মতে, ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতিক নিয়ে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ্যাড. নিতাই রায় চৌধুরী। এর পর ১৯৮৯ সালে শিক্ষা উপমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ও ১৯৯০ সালে যুব ও ক্রীড়া মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন তিনি। সে অনুযায়ী দীর্ঘ ৩৮ বছর পর এমপি এবং ৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেলো মহম্মদপুরবাসী। মহম্মদপুরের কৃতিসন্তান বিশিষ্ট আইনজীবী ও প্রবীন রাজনৈতিক ব্যক্তি এ্যাড. নিতাই রায় চৌধুরীর হাত ধরেই ৩৭ বছরের ব্যাবধানে দুইবার মন্ত্রী পেলো মহম্মদপুর উপজেলাবাসী। তাই প্রিয় নেতার কাছে অনেক প্রত্যাশার কথা জানান এলাকার মানুষ। 

গত ১২ ফেব্রয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১ লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে মাগুরা-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুশতারশেদ বিল্লাহ বাকের ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট পেয়েছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রীদের সাথে শপথ গ্রহন করেন এ্যাড. নিতাই রায় চৌধুরী। নিতাই রায় চৌধুরীর মন্ত্রীত্ব পাওয়ার খবরে আনন্দ উৎসবে মেতেছে এলকার শতশত নেতা-কর্মী। ঢাকায় এসেও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। নানা শ্রেনিপেশার মানুষের মধ্যে চলছে আনন্দ উৎসব এবং মিষ্টি বিতরণ। 

এ বিষয়ে মহম্মদপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন, আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়ে গেছি। এই সুখবর মাগুরা-২ নির্বাচনী এলকার সর্বস্তরের মানুষের কল্যাণ বয়ে আনবে। 

এ্যাড. নিতাই রায় চৌধুরী এমপি বলেন, বাংলাদেশের সকল মানুষের সামগ্রীক জীবনধারা এবং নৈতিকতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার পাশে থেকে সাংস্কৃতিক উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। এ সময় তিনি তার নির্বাচনী এলকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App