×

সারাদেশ

বিএনপির পুতুল রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী

Icon

মিজানুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) থেকে

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

বিএনপির পুতুল রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী হিসেবে নিজের শক্ত অবস্থান জানান দিলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নাটোর-১ (লালপুর-বাগাতিপড়া) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেইসাথে মেয়ে হিসেবে বাবার হারানো আসনটি পুনরুদ্ধার করলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

ব্যারিস্টার পুতুল নাটোরের অবিসংবাদিত নেতা ও বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি হাতছাড়া হয় এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ দেড় যুগ এই আসনে বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না। বাবার মৃত্যুর পর বাবার সেই রাজনৈতিক দুর্গে আবারও ধানের শীষের বিজয় নিশান ওড়ালেন মেয়ে।

এদিকে, এবারের নির্বাচনে নাটোর জেলায় অভাবনীয় সাফল্য পেয়েছে বিএনপি। জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই জয়লাভ করেছে দলটি। নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল ছাড়াও নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনে আব্দুল আজিজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App