×

সারাদেশ

নাটোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

নাটোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১২

ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ বাজারে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে হাসিনুর রহমানসহ ১২ জন আহত হয়েছেন। দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে উপজেলার ধানাইদহ বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত হাসিনুর রহমানসহ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করে স্থানীয় বিএনপির কর্মীরা। এরই জের ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে জড়ায় জামায়াত-বিএনপি। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে দুপুরের দিকে স্থানীয় বিএনপি সমর্থকেরা এলাকার জামায়াত সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় আরও কয়েকজন আহত হয়। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।  বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App