×

সারাদেশ

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ২

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ২

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখি একটি  ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই জিকার সরদার ও হাসিব শেখ নামে দুই যাত্রী নিহত এবং তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে  গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App