×

সারাদেশ

সোনারগাঁওয়ে গৃহিনীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা: তদন্তে পুলিশ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পিএম

সোনারগাঁওয়ে গৃহিনীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা: তদন্তে পুলিশ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ দামাদরদী এলাকায় হুরুন নেছা (৫০) নামের এক গৃহিনীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত হুরুন নেছা দক্ষিণ দামাদরদী গ্রামের দিনমজুর বাবুল মিয়ার স্ত্রী। নিহতের বড় ছেলে মামুন জানিয়েছেন, বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বের হন। তবে ঘরে ফিরে না আসায় রাত ১টার দিকে পরিবারের সবাই তাকে খুঁজতে বের হন।

এসময় বাড়ির পাশে টিউবলের সামনে তিনি মাথায় এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এরপর মুর্মূর্ষ অবস্থায় তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠান।

পরে তাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানিয়েছেন, ঘটনাটি লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো পড়ুন: যৌথবাহিনীর হাতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ এক ডাকাত গ্রেপ্তার

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হত্যাকারীদের খোঁজে পুলিশ অভিযান শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জে নারীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা আতঙ্কিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App