×

সারাদেশ

নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম

নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী ও জনতার মুক্তিসহ ৯ দফা দাবির পাশাপাশি সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। 

রবিবার (৪ আগস্ট) পূর্ব নির্ধারিত সময় বেলা ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে জড়ো হতে থাকে হাজারো শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীরাও নেমেছেন মাঠে।

এসময় সড়কে আগুন ধরিয়ে ও গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে তারা। পুলিশের গুলিতে নিহত সকল শিক্ষার্থী ও সাধারণ জনতা হত্যার বিচারের দাবি সম্বলতি ব্যনার-ফেস্টুনসহ সড়কে অবস্থান নেয় তারা।

আরো পড়ুন: মাগুরায় সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

মহাসড়কের নরসিংদী অংশে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে রবিবার পুলিশের উপস্থিতি অথবা প্রতিরোধ করতে দেখা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App