×

সারাদেশ

শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালীর জেল সুপার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৩:৩৮ পিএম

শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালীর জেল সুপার

শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালী জেলা কারাগারের সুপার মাহাবুবুল আলম।

কারা কর্মকর্তাদের মধ্যে বরিশালের বিভাগে শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মাহাবুবুল আলম। মঙ্গলবার (১০ জুলাই) এক অনাড়ম্বর আনুষ্ঠানের মাধ্যমে বরিশাল বিভাগের ডিআইজি (প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির তাকে ক্রেস্ট, সনদপত্র এবং এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার প্রদান করেন।

বন্দি কল্যাণ, কারাবন্দিদের সংশোধন ও পূনর্বাসন এবং কারা কর্মচারীদের কল্যাণে অবদান রাখায় তিনি গত ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য এ পুরস্কার লাভ করেন।

ইতোপূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার, গাইবান্ধা জেলা কারাগারেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন মাহাবুবুল আলম। তিনি ১৯৯৯ সালে ডেপুটি জেলার পদে কারা বিভাগে যোগদান করেন। এর আগে নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদিদের বিভিন্ন পেশায় দক্ষতা অর্জনের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেও সেখানে ব্যাপক প্রশংসা কুড়ান জেল সুপার মাহাবুবুল আলম।

আরো পড়ুন : রেলে কাটা পড়া ৫ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App