×

সারাদেশ

গণধর্ষণ মামলার প্রধান আসামি পিস্তল বাবু গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৭:৪৬ পিএম

গণধর্ষণ মামলার প্রধান আসামি পিস্তল বাবু গ্রেপ্তার

গণধর্ষণ মামলার প্রধান আসামি পিস্তল বাবু গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বাউফলে এক কলেজ ছাত্রীকে (১৮) গণধর্ষণ মামলার প্রধান আসামি বাবু মৃধা, ওরফে পিস্তল বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৮ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকার সুফিয়া হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। 

রবিবার (৬ জুলাই) সকালে ওই ধর্ষককে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবু বাউফল উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামের মোফাজ্জেল মৃধার ছেলে। ধর্ষণের শিকার কলেজ ছাত্রী বাউফলের বগার ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির  শিক্ষার্থী। 

জানা গেছে, ঘটনার দিন (১১ জুন) ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমির শিকদারের বাড়ির সামনে পিস্তল বাবু, সুমন ও অটো গাড়ি চালক সোহেল তাকে   একটি ঘরের ভেতর নিয়ে পালাক্রমে  ধর্ষণ করে। এসময় তারা মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখে। পরে ওই কলেজ ছাত্রীকে ছেড়ে দেয় তারা। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে ৩ জনকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। পরে আসামিরা আত্মগোপনে চলে যায়।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকাল ৫ টায় র‌্যাব-৮ ও র‌্যাব-১০ যৌথভাবে ঢাকার কেরানীগঞ্জের কদমতলিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী পিস্তল বাবুকে গ্রেপ্তার করে। বাউফল থানার ওসি শোণিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত আসামী বাবুকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন: বড় বোনের সঙ্গে কাবিন, ছোট বোনের সঙ্গে সংসার!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App