×

সারাদেশ

মিরসরাইয়ে নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো ফেনী নদীর তীরে

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৬:২৯ পিএম

মিরসরাইয়ে নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো ফেনী নদীর তীরে

ছবি: ভোরের কাগজ

মিরসরাইয়ে ফেনী নদীতে নিখোঁজ হওয়া যুবক মো. জাহেদুল ইসলাম (১৭) লাশ ভেসে উঠেছে। 

মঙ্গলবার (২৫ জুন) সকাল ৭টায় এলাকাবাসী নদীর তীরে ভাসমান অবস্থায় লাশ দেখে জোরারগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। উদ্ধারকৃত লাশটি জাহেদের বলে নিশ্চিত করেছে পরিবার। 

এর আগে, রবিবার (২৩ জুন) রাত দশটায় উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার জিরো পয়েন্টের আমলীঘাট এলাকার মেরকুম নামক স্থানে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় জাহেদ। নিহত জাহেদ পূর্ব অলিনগর গ্রামের মো. ফারুক ইসলামের ছেলে। 

সোমবার সকাল ১০টা থেকে জাহেদকে উদ্ধারে বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যানরা অভিযান চালায়। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় উদ্ধার অভিযানে যোগ দেয় চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে আসা ৩ সদস্যের ডুবুরি দল। না পেয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করে আজ (মঙ্গলবার) পুনরায় অভিযান শুরু করার কথা ছিল।

জাহিদের বাবা ফারুক ইসলাম বলেন, আমলীঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে প্রায় সময় চোরাই পথে চিনি আসে। সোমবার রাতে আমার ছেলেসহ আরো অনেকে চিনি আনতে গিয়ে ছিল। তখন বিএসএফের তাড়া খেয়ে সবাই চলে আসলেও আমার জাহিদ আসেনি। সে কানে কম শুনে এবং সাঁতার জানে না। আজ সকালে তার মরদেহ পাওয়া গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আজাদ উদ্দিন বলেন, মো. জাহেদ লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ করতো। রবিবার রাতে ফেনী নদীতে সে নিখোঁজ হয় বলে শুনেছি। স্থানীয়দের মতে জাহেদ ভারত সীমান্ত থেকে চিনিসহ বিভিন্ন দ্রব্য চোরাচালানের কাজেও জড়িত ছিল। হয়তো কোন কিছু আনতে গিয়ে নদীতে সে ডুবে গেছে।

আরো পড়ুন: নোয়াখালীতে পরিবহনে স্টীকার-রশিদ দিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩৪

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, ফেনী নদীর আমলীঘাট সীমান্তে নিখোঁজ হওয়া যুবক উদ্ধারের জন্য সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালানো হয়েছে। বিকাল ৩টা থেকে চট্টগ্রাম থেকে আসা ৩জন ডুবুরিও অভিযানে অংশ নেয়। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ফেনী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ মঙ্গলবার সকাল ৯টায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহালে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করছি পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App