×

সারাদেশ

মুন্সীগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:৪৫ পিএম

মুন্সীগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার গোয়ালগাঁও গ্রামের স্থানীয় দিলা মিয়ার মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হারুন অর রশিদ, রনি, আক্তার, মুক্তার, আনন্দ, হাসিব, শাহিনূর বেগম, রিয়াদ হোসেন ও আক্তার হোসেন। অবস্থার অবনতি হওয়ায় ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের সমর্থক হোসেন্দী ইউনিয়নে শাহ পরান গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মনছুর আহম্মেদ খান জিন্নাহর সমর্থক হারুন অর রশিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আরো পড়ুন : ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণ, ইতালি পাড়ি দিলেন নেতা

বিরোধের জেরে রবিবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় কিছুক্ষণ আগে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি হারুন অর রশিদসহ তার সমর্থক রনি (৩৪), আক্তার (৪০), মুক্তার (৪২), আনন্দ(২৫),হাসিব (২২) গুলিবিদ্ধ হয়। হামলার খবর পেয়ে হারুনের চাচী শাহিনূর আক্তার এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। অন্যদিকে শাহ পরান গ্রুপের রিয়াদ ও আক্তার হোসেন নামে দুজন আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হচ্ছে।

হামলায় আহত হোসেন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অভিযোগ করে বলেন, রবিবার আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দেয়ার কারণে প্রতিপক্ষ শাহ পরানের নেতৃত্বে অন্তত ২৫-২৬ জন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে তাদের ছয়জন গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত শাহ পরান বলেন, ঘটনার সময় তিনি এলাকাতে ছিলেন না। প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কতজন গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি নিশ্চিত নয়। তাদের ঘটনাস্থল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App