×

সারাদেশ

সুবর্ণচরে অস্ত্র ঠেকিয়ে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৭:৪৩ পিএম

সুবর্ণচরে অস্ত্র ঠেকিয়ে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে স্বামী পরিত্যক্ত এক নারীকে (৫০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. সেলিম ওরফে সেলিম ভান্ডারি (৪০) উপজেলার ধানের শীষ গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে।   

সোমবার (২৭ মে) দুপুরের দিকে গ্রেপ্তার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।  

আরো পড়ুন: গুরুদাসপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে ভিকটিমের সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয়ে যায়। তার দুই মেয়ের বিয়ে দেয়ার কারণে তিনি বাড়িতে একা থাকতেন। এ সুযোগে শনিবার দিবাগত রাত ১টার দিকে সেলিম ভান্ডারি ওই নারীর ঘরে ঢুকে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে নির্যাতিত নারীর কান্না শুনে তার বাড়ির স্বজনেরা এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিক বিষয়টি অভিযুক্ত সেলিম ভান্ডারির ভাই আলাউদ্দিন কালুকে ভিকটিমের পরিবার জানালে তিনি তাদের হত্যার হুমকি দেয়। পরে পুলিশ রবিবার বিকেলে আসামিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় সোমবার সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App