×

সারাদেশ

লেডিস ক্লাবের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Icon

দীপক চক্রবর্তী, মাগুরা

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম

লেডিস ক্লাবের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাগুরার শালিখা উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শতাধিক নারীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শালিখা উপজেলা লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী ও মাগুরা জেলা প্রশাসকের সহধর্মিণী কাবেরী মজুমদার। 

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, আয়শা আক্তার, নিলুফার ইয়াসমিন, শারমিন আক্তার বিথী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু।  এই শীতে লেডিস ক্লাবের শীতবস্ত্র ও খাবার পেয়ে খুবই খুশি হয়েছে উপকারভোগীরা। 

উপকারভোগী জামেলা খাতুন বলেন, শীতে অনেক কষ্ট করে ছেলেমেয়েদের নিয়ে একটা লেপের নিচে থাকি আজকে অনেক ভালো লাগতেছে কারণ এখন থেকে অন্তত একটু আরাম করে ঘুমাতে পারবো। 

বিতরণকালে মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী ও অনুষ্ঠানের প্রধান অতিথি কাবেরী মজুমদার বলেন, মানুষ মানুষের জন্য আর অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমি কর্তব্য বলে মনে করি। 

শালিখা উপজেলা লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারী বলেন, শালিখা উপজেলা লেডিস ক্লাব সব সময় অসহায় ও ছিন্নমূল মানুষের বিপদকালের সঙ্গী হয়ে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App