×

সারাদেশ

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ হতে যাত্রীদের উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ হতে যাত্রীদের উদ্ধার

টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ হতে যাত্রীদের উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: ভোরের কাগজ

ডুবোচরে আটকে যাওয়া টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ হতে যাত্রীদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার সাড়ে ৯ টায় পর্যটকবাহী জাহাজ “এম ভি গ্রিন লাইন-১” টেকনাফস্থ বিআইডব্লিউটিএ ঘাট হতে ৪৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিন এর উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে সেন্টমার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়। আনুমানিক সাড়ে ১১ টায় উক্ত পর্যটকবাহী জাহাজ হতে পর্যটকগণ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এর সাথে যোগাযোগ করলে তৎক্ষনাত কোস্ট গার্ডের সেন্টমার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারীদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যটকদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দূর্ঘটনায় আহত ব্যাক্তিদের সেন্টমার্টিন নোঙ্গরে অবস্থানরত কোষ্টগার্ড জাহাজ কামরুজ্জামান এ চিকিৎসা সেবা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App