×

সারাদেশ

আশুরায় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৫:৩০ পিএম

আশুরায় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

ছবি: ভোরের কাগজ

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র আশুরা উদযাপনে চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সরকারি ছুটিতে বন্দরটিতে সকল প্রকার আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীপারাপার স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদে এ তথ্য নিশ্চিত করে বলেন, মহরমের পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, পবিত্র আশুরা পালন উপলক্ষে বন্দর সংশ্লিষ্ট ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীদের সাথে আলোচনার ভিত্তিতে বাংলাবান্ধা স্থলবন্দরের একদিন আমদানি-রপ্তান কার্যক্রম বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই এক দিনের জন্য পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল রবিবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, পবিত্র আশুরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App