×

সারাদেশ

রামগড়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে বিজিবির উপহার সামগ্রী বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১২:৩৬ পিএম

রামগড়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে বিজিবির উপহার সামগ্রী বিতরণ

ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দুস্থ অসহায়দের মাঝে উপহার সামগ্রী এবং প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে জোন সদরে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

বিতরণের মধ্যে ছিল- সেলাই মেশিন, ঢেউটিন, গবাদীপশু, বিয়ের ও চিকিৎসার জন্যে আর্থিক অনুদান এবং কৃতি শিক্ষার্থীদের জন্যে আর্থিক সহায়তা প্রদান।

অনুষ্ঠানে অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, ‘জোন আওতাধীন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে এটি বিজিবির নিয়মিত কর্মকাণ্ডের অংশ মাত্র। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে’।

এ সময় রামগড় বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিজিবির সদস্য, সাংবাদিক ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App