×

সারাদেশ

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১২:৫৮ পিএম

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক এলাকার এক বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণ ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন-মো. আলম (৩৫), মো. রমজান আলী (২২) ও মো. সিফাত (১২)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় তারা চাকরি করতেন। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাদের এক সহকর্মী বলেন, আমরা সবাই একটি কোম্পানিতে চাকরি করি। রাতে নিজেরা রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে তিনজন দগ্ধ হন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দগ্ধদের মধ্যে আলমের ৭২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রমজানের ৫৮ শতাংশ ও সিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App