×

সারাদেশ

রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক মানুষ হিসেবে বিশ্ব দরবারে নন্দিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৮:৫৭ পিএম

রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক মানুষ হিসেবে বিশ্ব দরবারে নন্দিত

ছবি: ভোরের কাগজ

বিশ্ব কবি রবিঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এবারের আলোচ্য বিষয় সমাজ সংস্কারক রবীন্দ্রনাথ। এ প্রতিপাদ্য সামনে রেখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যে সগৌরবে পৌঁছে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কবি একাধারে কবি,গীতিকার, নাট্যকার, প্রাবন্ধিক, সমাজ সংস্কারক, অসাম্প্রদায়িক চেতনার মানুষ। রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক মানুষ হিসেবে বিশ্বে দারুণভাবে নন্দিত হয়েছেন।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম বার্ষিকী উপলক্ষে সোমবার (৮ মে) বিকেল ৩টার দিকে নওগাঁর আত্রাইয়ের পতিসরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেছেন, কবির সৃষ্টিকর্ম শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সাহিত্যানুরাগী মানুষদের আন্দোলিত করেছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে হৃদয়ে ধারণ করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথকে হৃদয়ে কতটুকু ধারণ করতেন তার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালে ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে এসে প্রদত্ত বক্তব্যে রবীন্দ্রনাথকে স্মরণ করেছিলেন।

রবীন্দ্রনাথকে শিক্ষানুরাগী হিসেবে উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, কবির চিন্তার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে আমরা একটি সুষম শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারবো।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রবীন্দ্রনাথের মানবতা ও অসাম্প্রদায়িকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. খলিল আহম্মেদ।

অনুষ্ঠানে স্মারক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি মফিদুল হক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আশরাফুল ইসলাম।

বক্তব্য রাখেন, নওগাঁ-২ পত্নীতলা-ধামইরহাট আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন, নওগাঁ- ৬ ( আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং সুপার মুহাম্মদ রাশিদুল হক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আযম।

পরে সন্ধ্যার দিকে ঢাকা'র প্রথিতযশা শিল্পীদের সমন্বয়ে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য নওগাঁর পতিসরে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠানের আয়োজন ছিল। নওগাঁ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সংস্কৃতি মন্ত্রণালয় এই কর্মসূচির আয়োজন করে।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পতিসর কাচারীবাড়ি রবীন্দ্র ভক্তদের মহা-মিলন মেলায় পরিণত হয়। পতিসরের চারদিকের জনপদ নওগাঁ জেলার সদর, রানীনগর ও আত্রাই, বগুড়া জেলার আদমদিঘি ও নন্দীগ্রাম, নাটোর জেলার সদর উপজেলার বিভিন্ন গ্রামে এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App