×

সারাদেশ

বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৯:৪৯ পিএম

বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামালপুরের সরিষাবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ এপিল) বিকেলে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা এস এম খালেকুজ্জামান।

এ সময় এমপি মুরাদ হাসান বলেন, বেকারত্ব দূর করে দেশের যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। হাতে-কলমে শিক্ষা দিয়ে দেশের প্রতিটি জেলায় বেকার নারী-পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। যাতে দেশের কোনো তরুণ-তরুণীকে বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে পথে পথে ঘুরতে না হয়। বেকারত্ব দূর করতে শিক্ষার মান উন্নয়ন ও তরুণদের প্রশিক্ষণের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে বর্তমান সরকার অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছে।

অনুষ্ঠানের শেষে এমপি মুরাদ হাসান উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৪ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে ১টি করে গরু তুলে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহালের দাবি

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহালের দাবি

আওয়ামী লীগ–ছাত্রদল সংঘর্ষ, নোয়াখালীতে গ্রেপ্তার আরও ১৮

আওয়ামী লীগ–ছাত্রদল সংঘর্ষ, নোয়াখালীতে গ্রেপ্তার আরও ১৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App