×

সারাদেশ

আত্রাইয়ে বালুবাহী ড্রামট্রাকে নষ্ট হচ্ছে রাস্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৪:৩১ পিএম

আত্রাইয়ে বালুবাহী ড্রামট্রাকে নষ্ট হচ্ছে রাস্তা

ছবি: ভোরের কাগজ

নওগাঁর আত্রাইয়ে ১০ চাকার ড্রামট্রাকে বালু বহনের ফলে বিনষ্ট হয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের রাস্তাঘাট। এসব রাস্তা দিয়ে অধিক ওজনের ট্রাক চলচলের ফলে পাকা রাস্তাগুলো দেবে এবং ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

জানা যায়, আত্রাই উপজেলার বিভিন পয়েন্টে বালুর স্পট গড়ে তুলছেন এক শ্রেণির বালু ব্যবসায়ীরা। নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে এ বালুগুলা উচ্চ মূল্যে সরবরাহ করা হয় বিভিন স্থানে। উপজেলার মধুগুড়নই, মালিপুকুর, সদুপুর, বারুনীতলা, সমসপাড়াসহ নদী তীরবর্তী বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বালুর এ স্পট গুলো।

আর এসব স্থানে থেকে উচ্চমূল্যে ১০ চাকার ড্রামট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু পৌঁছে দেয়া হয়। এদিকে উপজেলার অধিকাংশ রাস্তাঘাট এলাকার কৃষকদের কৃষিপণ্য বাজারজাত করণের জন্য পাকা করা হয়েছে। এসব পাকা রাস্তা দিয়ে ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ রয়েছে। এ রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়ত ৪০ টনের অধিক ওজন নিয়ে ১০ চাকার ড্রামট্রাক চলাচল করায় রাস্তাঘাটগুলা বিনষ্ট হয়ে যাচ্ছে। ফলে এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সাহেবগঞ্জ গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, রাতের বেলা ১০ চাকার ড্রামট্রাক অধিক চলাচল করে থাকে। এ ড্রামট্রাক চলাচলের কারণে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের আমাদের একমাত্র পাকা রাস্তাটির অনেক জায়গায় ভেঙে গেছে।

সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের প্রভাষক রুহুল আমিন বলেন, ১০ চাকার ড্রামট্রাক চলাচলের কারণে রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জোনায়েত আলম বলেন, আমাদের নির্মিত এসব রাস্তা দিয়ে সর্বাচ্চ ৫ টনের অধিক মালামাল বহন করা যায় না। ১০ চাকার ড্রামট্রাক চলাচল আমরা কিভাবে বন্ধ করবো। আমাদের কাছে তো পুলিশি ব্যবস্থা নেই।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের সমম্বয় সভায় একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সে অনুযায়ী ১০ চাকার ড্রামট্রাক যেন চলাচল করতে না পারে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন শৃংখলা বাহিনীকে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App