নোয়াখালী
শিশু রামিসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীর মাইজদীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিশু-কিশোর মেলা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তধারা’র উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে, যা গভীর উদ্বেগজনক। শিশু রামিসার মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বক্তারা স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব জায়গায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন শিশু-কিশোর মেলার সম্পাদক দীপা মজুমদার, নোয়াখালী জেলার সংগঠক রবিউল ইসলাম, মুক্তধারার উপদেষ্টা মুনতাহার প্রীতি, অভিভাবক প্রতিনিধি নয়ন এবং প্রাপ্তি নারী সংস্থার প্রতিনিধি আরমান আক্তার মুনা। সমাবেশ পরিচালনা করেন মুক্তধারার সংগঠক সইফুল ইসলাম সাকিব।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
