×

চট্টগ্রাম

পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে র‌্যাব-৭।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ‍দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। তবে এগুলোর মালিক বা ব্যবহারকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং উদ্ধার করা অস্ত্র দুটি রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App