×

চট্টগ্রাম

বিয়ের দাবিতে স্কুল শিক্ষার্থীর অনশন

Icon

নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধিঃ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

বিয়ের দাবিতে স্কুল শিক্ষার্থীর অনশন

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বেতাগাঁও গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক রাজুর বাড়িতে অনশনে বসেছেন স্কুল পড়ুয়া খাদিজা (১৬) নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে বেতাগাঁও গ্রামের দেলোয়ার ইঞ্জিনিয়ারের বাড়িতে অনশন করছেন তিনি।

খাদিজা নাঙ্গলকোট পৌরসভার শ্রীহাস্য গ্রামের দিদার কমিশনার বাড়ির শফি উল্লাহর মেয়ে। তিনি দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, বেতাগাঁও গ্রামের দেলোয়ার ইঞ্জিনিয়ারের ছোট ছেলে মোনাব্বের হোসেন চৌধুরী রাজুর (২০) সঙ্গে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিলো। রাজু প্রায় সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে বন্ধুদের মাধ্যমে তাকে বিয়ে করবে বলে খবর দিয়ে এনে রাজুর বাড়ির পাশে একটি স্যালো ঘরে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রাজু পালিয়ে যায়। এরপর থেকে ওই শিক্ষার্থী রাজুর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসে। এ সময় রাজু বাবা-মা তাকে মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।

ঘটনার পর অভিযুক্তের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। 

রাজুর বাবা দেলোয়ার ইঞ্জিনিয়ার বলেন, আমাদের পরিবারের সঙ্গে এই মেয়ে যায় না। আমরা আমাদের ছেলেকে আরো ভালো জায়গায় বিয়ে দেবো। আমি এসব অনশন মানি না।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ছেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মেয়ে থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা

গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা

চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু

‘সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোয় সাউন্ড সিস্টেমে বিভ্রাট’

‘সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোয় সাউন্ড সিস্টেমে বিভ্রাট’

ইরান চুক্তি না করলে ফের যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরান চুক্তি না করলে ফের যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App