×

চট্টগ্রাম

হাতিয়ায় এমপি হান্নান মাউসুদের বিরুদ্ধে বিক্ষোভ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ এএম

হাতিয়ায় এমপি হান্নান মাউসুদের বিরুদ্ধে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে দ্বীপ উপজেলা হাতিয়াকে কলঙ্কিত করা হয়েছে, এমন অভিযোগ তুলে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাউসুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা পরিকল্পিতভাবে দায়ের করা ধর্ষণ মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের নলের চর মান্নান নগর বাজারে ‘চানন্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ও চানন্দি ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সভাপতি মাহবুবুর রহমান, বিএনপি নেতা শাহারাজ, ইউনিয়ন যুবদল নেতা মো. হেলাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছিন আলী সুজন এবং ইউপি সদস্য বেলাল মাঝি প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের আগ থেকেই হান্নান মাউসুদের সমর্থকেরা হাতিয়ায় সহিংসতা চালান। নির্বাচনে বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি বক্তব্যের জেরে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।

আরো পড়ুন : শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা, ফিরে গেলেন ফুল না দিয়েই

বিক্ষোভকারীদের আরো অভিযোগ, চানন্দি ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধমূলক মিছিল বের করলে নলের চর ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মিছিলে যোগ দিতে আসা ব্যক্তিদের ওপর হামলা করা হয়। এতে রহমান নামের এক কর্মী আহত হন। এসব ঘটনা ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে এক নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ আনা হয়েছে বলে তাদের দাবি। এ ঘটনায় দেশব্যাপী আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে এবং হাতিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

তারা জানান, সংশ্লিষ্ট ঘটনায় পুলিশ সরেজমিনে তদন্ত করে কোনো সত্যতা পায়নি এবং হাসপাতালের নথিতেও অভিযোগের প্রমাণ মেলেনি। তবুও ওই নারীকে দিয়ে আদালতে মামলা দায়ের করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারী।

মানববন্ধন থেকে বিক্ষোভকারীরা এমপি হান্নান মাউসুদকে হাতিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, হাতিয়া উপজেলায় ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি আদালতে মামলা দায়ের করা হয়। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি রাতে ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকায় হামলার পর স্বামীকে আটকে রেখে এক আসামি ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ছয়জনকে আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App