×

চট্টগ্রাম

স্কুলে আগুনে শিক্ষার্থীর মৃত্যু, ৯ শিক্ষকের শাস্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

স্কুলে আগুনে শিক্ষার্থীর মৃত্যু, ৯ শিক্ষকের শাস্তি

ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ময়লার আগুনে দগ্ধ হয়ে শিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও ৯ জন সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের এ শাস্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, ‘ঘটনার পর বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে সম্প্রতি প্রধান শিক্ষক মাসুক হাসানকে তিন বছরের জন্য একটি ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) স্থগিত করা হয়েছে। পাশাপাশি আট সহকারী শিক্ষককে শাস্তিমূলক বদলি ও এক বছরের জন্য বেতন স্কেলের একটি ধাপ নিচে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শাস্তিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ফারুক হোসেন, জসিম উদ্দিন, সাহিদা আক্তার, সুমি আক্তার, রোকেয়া আক্তার, কাজী শাকিরীন, ফয়জুন নেছা ও ফাতেমা আক্তার।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নিরাপত্তা ব্যবস্থায় যেকোনো ধরনের গাফিলতি রোধে এবং শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে জেলার ১,১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণের দক্ষিণ দিকে ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেন দপ্তরি সুমন মজুমদার। স্কুল শেষে বড় বোনের অপেক্ষায় থাকা শিশুশ্রেণির সামিয়া আক্তার সেই আগুনের শিখায় মারাত্মকভাবে দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হলেও শেষ রক্ষা হয়নি; পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৬ জানুয়ারি সে মারা যায়। এই হৃদয়বিদারক ঘটনাটি পুরো জেলায় ক্ষোভ ও শোকের সৃষ্টি করে। পরবর্তীতে তদন্তে গাফিলতির প্রমাণ মেলায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App