×

চট্টগ্রাম

মীরসরাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা

Icon

মোহাম্মদ ইউসুফ, মীরসরাই (চট্টগ্রাম) থেকে

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

মীরসরাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা

ছবি: কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম-১ মীরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, 'আমি সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি সুন্দর মীরসরাই গড়তে চাই। আপনারা আমার পাশে থেকে, জাতীয়তাবাদী দলের পাশে থেকে এসব নির্মূল করতে সহযোগিতা করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহপাক আমাদের পাশে থাকবে। আল্লাহ যদি পাশে থাকে তাহলে সকল প্রকার অন্যায়, অনাচার আমরা বন্ধ করতে পারবো। আমরা নির্বাচনে জনগনকে যে কথা দিয়েছি, সে কথা অনুযায়ী যেন কাজ করতে পারি। আল্লাহর দরবারে দোয়া চাই, জনগনকে দেওয়া কথা যেন পূরণ করতে পারি।'

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক – নুর মোহাম্মদ মানিক, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশা প্রমুখ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App