×

সরকারি

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ

ছবি : সংগৃহীত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য কমিশন প্রার্থীদের দুই মাস সময় দিয়েছেন, যাতে এক বছরের মধ্যে একটি বিসিএস নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ প্রার্থী। ৩০ জানুয়ারি ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে- রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। মোট ১৯০ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

এবারের বিসিএসে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ প্রার্থী আবেদন করেছিলেন।

আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি কার্যক্রম স্থগিত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App