×

রাজধানী

রাজধানীতে গ্যারেজ ও বরফ কারখানায় আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম

রাজধানীতে গ্যারেজ ও বরফ কারখানায় আগুন

ছবি : সংগৃহীত

রাজধানীর নদ্দা এলাকায় একটি গ্যারেজ ও বরফ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফারুক।

জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর সকাল ৬টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরো পড়ুন : রাজধানীর তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে আগুনে গ্যারেজে থাকা একাধিক গাড়ি পুড়ে গেছে বলে জানান তিনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পর এলাকায় যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু সময় পুরো সড়কজুড়ে তীব্র যানজট দেখা দেয়। তবে বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App