×

রাজধানী

বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ

ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে তারা এ কর্মসূচিতে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন চালকরা।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সকাল থেকেই কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবিকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের কারণে এ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তিনি জানান, এমনিতেই এলাকায় মেট্রোরেলের কাজ চলমান, তার ওপর সড়ক অবরোধের ফলে যানজট ও ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App