অর্জুন কাপূরকে নিয়ে মুখ খুললেন জাহ্নবী!
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
দিনের পর দিন মানসিক হেনস্থার শিকার হওয়া অর্জুন কাপূরে পাশে এবার দাঁড়ালেন তার সৎবোন জাহ্নবী কাপূর। সম্প্রতি অর্জুন একটি আবেগঘন পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে, যা দেখে তাঁর অনুরাগীরা শিউরে উঠেছিলেন। এবার জাহ্নবী নিজেই অর্জুনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন।
গত কয়েক মাস ধরে অর্জুনকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা ব্যঙ্গ-বিদ্রূপ ছড়িয়েছে। অভিনয়দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা, নানা বিষয়ে কটাক্ষ, অনেক ক্ষেত্রেই যার কারণ স্পষ্ট নয়। সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তিনিও অনবরত সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়েন। তিনি বলেন, আমার মনে হয়, সামাজিক মাধ্যমে সবাই চায় নজর আকর্ষণ করতে। পরিচিতি পেয়ে ভাইরাল হতে চায়। তাই কেউ যদি আপনার নাম ব্যবহার করে ভিডিও বানায় বা কিছু লেখে, তারা মূলত নিজের লাভের জন্য করছে। আপনি শুধু সেই বিষয়টির মাধ্যম মাত্র। এতে মনে কষ্ট লাগলে নিজের ক্ষতি হবে।
আরো পড়ুন : মধ্যপ্রাচ্যের সংঘাতে মানসিকভাবে ব্যথিত: নোরা ফাতেহি
জাহ্নবী বলেন, সবাই তার নিজের জীবন চালানোর চেষ্টা করছে। তাই এসব বিষয়কে খুব গভীরভাবে নেওয়ার দরকার নেই। অর্জুনকে নিয়ে কটাক্ষের পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। ভুল বোঝাবুঝি কষ্ট দেয়, কিন্তু হেনস্থার পর্যায়ে গেলে তা আরো খারাপ হয়।
এর আগে অর্জুন তাঁর প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে আবেগঘন পোস্ট করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, “তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।” পোস্টটি দেখে তাঁর শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত হয়ে পড়েন। এরপর সামাজিক মাধ্যমের কটাক্ষ কিছুটা কমে আসে।
জাহ্নবী অর্জুনকে সাহস যুগিয়েছেন, বললেন কটাক্ষকে ব্যক্তিগতভাবে নেওয়া ঠিক নয় এবং এতে নিজেকে আঘাত না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
