×

বলিউড

ভারতের জাতীয় পুরস্কার পেলো ‘অপরাজিত’, ‘কাবেরী অন্তর্ধান’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:০৫ এএম

ভারতের জাতীয় পুরস্কার পেলো ‘অপরাজিত’, ‘কাবেরী অন্তর্ধান’

ছবি : সংগৃহীত

ভারতের ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাংলা সিনেমার জয়জয়কার। জোড়া পুরস্কার পেলেন পরিচালক অনিক দত্তের ছবি  ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের ওপর নির্মিত জিতু কমল অভিনীত সিনেমাটি সেরা মেকআপ এবং প্রোডাকশন ডিজাইন বিভাগে দুটি জাতীয় পুরস্কার পেয়েছে।

এছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’ সেরা বাংলা সিনেমার পুরস্কার জিতেছে। করোনা পরিস্থিতির জেরে দুইবছর বন্ধ ছিল জাতীয় পুরস্কার বিতরণের অনুষ্ঠান। সে অনুযায়ী ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলো ছিল তালিকায়। অনিক দত্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় টলিউডকে এনে দিলেন সম্মানীয় এই পুরস্কার।

এই মঞ্চে টলিউডের পাশাপাশি দাপট বজায় রেখেছে দক্ষিণ ইন্ডাস্ট্রিও। কান্তারা পেয়েছে সেরা অভিনেতার পুরস্কার। মালয়ালি সিনেমা ‘আত্তম’ জিতে নিয়েছে সেরা সিনেমার শিরোপা।

অন্যদিকে, সেরা হিন্দি সিনেমার পুরস্কার পেলো ‘গুলমোহর’। এ আর রহমান এবং প্রীতম পেলেন সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন অরিজিৎ সিং।

আরো পড়ুন : রাহুলের শুটিং বন্ধ, এবারের পুজো সৃজিত না মিঠুনের?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App