৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
আক্তারুজ্জামান বাচ্ছু। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ৩০ বছর পর ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তরুণ নেতা আক্তারুজ্জামান বাচ্ছু।
স্বাধীনতা পরবর্তী সময়ে ময়মনসিংহ-১০ আসনটিতে কেবল দু’বার ১৯৭৯ এবং ১৯৯৬ সালে বিজয়ী হয়েছিল বিএনপি। এরপর থেকে দীর্ঘ সময় এই আসনটি বিএনপির কাছে হারানো ছিল।
আরো পড়ুন : এক গ্রামেই হলেন তিনজন সংসদ সদস্য
এইবার আক্তারুজ্জামান বাচ্ছু ৭৪ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু বক্কর ছিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ৪২৪ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার এনএম আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এ আসনে ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯ হাজার ৩৬৪ জন।
