×

বিএনপি

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পটপরিবর্তনের ব্যালট আর উৎসবের আমেজে প্রস্তুত পুরো দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর এখন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে তারা কে কোথায় ভোট দেবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা যে যার নির্বাচনী আসনে ভোট দেবেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

১৭ বছর লন্ডনের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে তিনি বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। শায়রুল জানান, তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। ভোট কেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপি স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়; মির্জা আব্বাস শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে; বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে; ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে; আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেবেন।

এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে; ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুলে; হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে; অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুলে ভোট দেবেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দুপুরেই অন্ধকার রাজধানী, ঝুম বৃষ্টি

দুপুরেই অন্ধকার রাজধানী, ঝুম বৃষ্টি

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App