×

বরিশাল

হাদি হত্যার বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

Icon

এম. কে. রানা, বরিশাল

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:৫০ পিএম

হাদি হত্যার বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচির শুরুতে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পরে ক্যাম্পাসজুড়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন পরিচালনা করেন মো. ফরহাদ হোসাইন। এতে বক্তব্য দেন নিহত ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েমসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হলেও হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ইফতেখার সায়েম বলেন, আধিপত্যবাদবিরোধী নেতা ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে বলে জানা গেছে। এত সময় পার হলেও বিচার না হওয়া বিচারহীনতার সংস্কৃতির উদাহরণ।

তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ বহু আলোচিত মামলার বিচার ঝুলে থাকার কারণে জনগণের আস্থা কমে যাচ্ছে। ওসমান হাদির মামলার তদন্ত প্রতিবেদন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নিহতের বোন মাসুমা হাদি আবেগঘন বক্তব্যে বলেন, তারা কান্না নয়, বিচার চাইতে এসেছেন। প্রকাশ্যে হত্যার পরও খুনিরা কীভাবে পালিয়ে গেল—তার জবাব রাষ্ট্রকে দিতে হবে। দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

হাসনাত আবদুল্লাহ বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App