×

আওয়ামী লীগ

আনিসুল হককে জুলাইয়ের আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম

আনিসুল হককে জুলাইয়ের আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম ওরফে এলেম আল ফায়দি (২২) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আনিসুল হকের আইনজীবী আসিফুর রহমান  এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নিজাম উদ্দিন আহাম্মেদ আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত ওই দিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়েছে, আসামি আনিসুল হক এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তিনিসহ এ মামলার আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি দমনের জন্য নির্বিচারে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হলে ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার কবি নজরুল কলেজের সামনের সড়কে এলেম আল ফায়দি চোখে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রাথমিক তদন্তে এ ঘটনায় আনিসুল হকের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App