×

আফ্রিকা

কেনিয়ায় ভয়াবহ বন্যা, ৪২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:৪৩ পিএম

কেনিয়ায় ভয়াবহ বন্যা, ৪২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া জুড়ে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়।

রোববার (৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির পাবলিক সার্ভিস ও স্পেশাল প্রোগ্রামস মন্ত্রী জিওফ্রে রুকু বলেন, পুলিশ এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। এর মধ্যে রাজধানী নাইরোবিতেই মারা গেছেন ২৬ জন।

পুলিশ জানিয়েছে, সপ্তাহজুড়ে মুষলধারে বৃষ্টিতে দেশের বহু কাউন্টিতে সড়ক ডুবে যায় এবং পরিবহন ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। বন্যায় অবকাঠামো ও মানুষের জীবিকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজধানী নাইরোবির নিম্নাঞ্চল ও বস্তি এলাকাগুলোতে বন্যার পানি ঢুকে বহু ঘরবাড়ি তলিয়ে যায়। নদীর পানি উপচে পড়ায় গাড়িও ভেসে যেতে দেখা গেছে।

আরো পড়ুন : ঘূর্ণিঝড় গেজানির আঘাতে বিপর্যস্ত মাদাগাস্কার, নিহত ৫

বন্যার কারণে বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। কেনিয়া এয়ারওয়েজ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে নাইরোবিগামী কয়েকটি ফ্লাইটে সমস্যা হয়েছে এবং কিছু ফ্লাইট উপকূলীয় শহর মোম্বাসায় ঘুরিয়ে নিতে হয়েছে।

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বন্যার পানির ভেতর থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করেছেন ত্রাণকর্মীরা।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম সমন্বয়ের জন্য সেনাসহ জরুরি সেবা দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনাও জানিয়েছেন।

একই সঙ্গে জাতীয় কৌশলগত খাদ্য মজুত থেকে ত্রাণ হিসেবে খাদ্য সহায়তা দ্রুত বিতরণের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বন্যায় আহত বা ক্ষতিগ্রস্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট।

কর্তৃপক্ষ বলছে, এই সহায়তার লক্ষ্য হলো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক চাপ কিছুটা কমানো। প্রেসিডেন্ট রুটো বলেন, শহরাঞ্চলে বারবার বন্যার ঘটনা স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার বিষয়টি আবারও সামনে এনেছে।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পূর্ব আফ্রিকায় বন্যা ও খরার ঘটনা বাড়ছে। এতে অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের ঘটনা বাড়ছে। প্রতিবেশী দেশ সোমালিয়া ও ইথিওপিয়াতেও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে।

২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে বিধ্বংসী বৃষ্টিপাতের সম্ভাবনা আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। এদিকে কেনিয়ান রেড ক্রস জানিয়েছে, পাশের কয়েকটি কাউন্টিতে শত শত পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ কৃষিজমি ধ্বংস হয়েছে।

সংস্থাটির মুখপাত্র মুনির আহমেদ বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ও মানবিক সংস্থাগুলোর যৌথ উদ্যোগ জরুরি এবং কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে তা বোঝার জন্যও সমন্বিত উদ্যোগ দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App