ফরিদপুর
বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৩৪ এএম
ছবি: সংগৃহীত
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (২৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, সকালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেয়।
