×

জাতীয়

ঈদুল আজহায় জাকের পার্টির উদ্যোগে ৪ শতাধিক জামাত অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ১০:৪৯ এএম

ঈদুল আজহায় জাকের পার্টির উদ্যোগে ৪ শতাধিক জামাত অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় বৃহস্পতিবার জাকের পার্টির উদোগে দেশব্যাপী ৪ শতাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। সকল জামাত এক যোগে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও জামাতগুলোতে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়।

নামাজ শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি এবং শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

এদিকে, রাজধানী ঢাকার বনানীতে বিশ্ব বেছালত মঞ্জিলে অনুষ্ঠিত ঈদ জামাতে নামাজ আদায় করেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল তার সাথে নামাজ আদায় করেন।

নামাজ শেষে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) সাহেবের পবিত্র রওযা শরীফ জিয়ারত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ একজন গ্রেপ্তার

অটোরিকশাচালক হত্যা ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ একজন গ্রেপ্তার

হাম-ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

হাম-ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

হালদায় নমুনা ডিম ছেড়েছে দেশীয় কার্প জাতীয় মা-মাছ

হালদায় নমুনা ডিম ছেড়েছে দেশীয় কার্প জাতীয় মা-মাছ

জাটকা নিধন রোধে অভিযান: ৩ জেলের কারাদণ্ড, জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা নিধন রোধে অভিযান: ৩ জেলের কারাদণ্ড, জাল পুড়িয়ে ধ্বংস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App