×

জাতীয়

দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১১:৩৫ এএম

দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ দ্বিতীয়তে রয়েছে ঢাকা। সোমবার (২৯ মে) সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৬১।

রবিবার ১৫৮ স্কোর নিয়ে এ তালিকায় ঢাকার অবস্থান ছিল প্রথমে। একিউআই স্কোর ১৬৬ নিয়ে এই তালিকার প্রথম অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই।

তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের স্কোরও ১৬১। চতুর্থ অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, স্কোর ১৫৩। আর ১৩৭ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে ভারতের দিল্লি।

প্রতিদিন বিশ্বের দূষিত শহরগুলোর বাতাসের মান নিয়ে তথ্য দেয় একিউআই। বাতাসে প্রতি ঘনমিটারে ২ দশমিক ৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়।

মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরা হয়। পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ও ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App