×

পুরনো খবর

গোছা গোছা চুল পড়ছে? জেনে নিন সহজ সমাধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১২:৩৮ পিএম

গোছা গোছা চুল পড়ছে? জেনে নিন সহজ সমাধান

ফাইল ছবি

নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষই চুলের সমস্যায় জেরবার। কারও মাথায় টাক পড়ে যাচ্ছে, কারও আবার চুল আঁচড়ালেই চিরুনিতে উঠে আসছে চুলের গোছা! এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আগে জানতে হবে কী কী কারণে পাতলা হয়ে যাচ্ছে চুল।

১. মানসিক চাপ

অতিরিক্ত দুশ্চিন্তা কিংবা মানসিক চাপ শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। দেখা দেয় আরও নানা ধরনের শারীরিক সমস্যা। চুল পড়া তার মধ্যে অন্যতম। মানসিক চাপ বাড়লে রক্তচলাচলের সমস্যা দেখা দেয়। আর রক্ত চলাচলে সমস্যা দেখা দিলে মাথায় পুষ্টিগত উপাদান সরবরাহ বিঘ্নিত হয়। পুষ্টির ভারসাম্যের অভাব চুল পাতলা হয়ে যাওয়ার অন্যতম কারণ। মানসিক চাপের ফলে অনেক সময়ে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। তার ফলেও চুল পড়তে পারে।

Baldness Treatment Discount, 60% OFF | blountpartnership.com

২. খাদ্যাভ্যাস

পুষ্টির অভাব থাকলে তার প্রভাব পড়ে সারা দেহে। বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টিগত উপাদানের অভাব থাকলেও পাতলা হয়ে যেতে পারে চুল। বিশেষ করে যদি প্রতিদিনের খাবারে বায়োটিন, জিঙ্ক কিংবা ভিটামিন ডি-র অভাবে আংশিক বা সম্পূর্ণ টাক পড়ার সমস্যা বা অ্যালোপেশিয়া দেখা দিতে পারে।

বয়স বাড়লে স্বাভাবিক ভাবেই কমে আসতে পারে চুলের ঘনত্ব।

৩. ময়লা

বাইরের ধুলো-বালি, ময়লা চুলের গোড়ায় জমা হওয়া মানেই মাথার ত্বকের ক্ষতি। এতে চুলের গোড়া দুর্বল হয়। পাশাপাশি, অনেক সময়ে চুলকানি হয়। এর ফলে মাথা চুলকাতে গেলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।

৪. বয়স

নারী-পুরুষ নির্বিশেষে, বয়স এমন একটি জিনিস, যাকে উপেক্ষা করার উপায় নেই। বয়স বাড়লে স্বাভাবিক ভাবেই কমে আসতে পারে চুলের ঘনত্ব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা রকম পরিবর্তন হয়। চুল পড়া ও চুলের ঘনত্ব কমে যাওয়া এমনই একটি লক্ষণ। সুত্র : আনন্দবাজার পত্রিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার

সহযোদ্ধা থেকে জীবনসঙ্গী সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন বাকের মজুমদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App