ভারতে সমাবর্তনে আচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা
nakib
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৯ পিএম
ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে চলমান অস্থিরতার মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাতর্বন অনুষ্ঠানের মধ্যমনি আচার্যকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা। এর আগে নাগরিকত্ব আইনকে সমর্থন করায় রাজ্যপাল ও আচার্য জাগদিব ধনকারকে প্রতিহতের ঘোষণা দেয় পাস করা স্নাতক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তার হাত থেকে ডিগ্রি নিবে না বলে সাফ জানিয়ে দেয়ার পরও আচার্য গতকাল সোমবার ক্যাম্পাসে ঢুকতে ব্যর্থ হয়ে আজ আবার আসবেন বলে জানান। তবে আজও তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। ক্যাম্পাসের গেটে শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দিলে তিনি দেড় ঘন্টা গাড়িতে বসে থেকে একের পর এক টুইট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ি করেন। সে সময় শিক্ষার্থীরা তার গাড়ির সামনে ‘গো ব্কযা’ বলে স্লোগান দিচ্ছিলো।
পরে রাজ্যপাল চলে গেলে আচার্যের আসন ফাঁকা রেখেই অনুষ্ঠান শুরু হয়। কয়েকদিন যাবত এ অনুষ্ঠান নিয়ে মিক্ষার্থীদর মাঝে চরম অনিশ্চয়তা কাজ করছিল।
