×

জাতীয়

মেয়র আনিসুল হককে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১১:৪২ এএম

মেয়র আনিসুল হককে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত আনিসুল হকের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি- বলেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। রবিবার (৩০ নভেম্বর) আনিসুল হকের মৃত্যু বার্ষিকীতে রাজধানীর বনানী কবর স্থানে প্রয়াত মেয়র আনিসুল হকের কবর জিয়ারত ও কবরে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন শেষে এ কথা বলেন মেয়র।

এ সময়ে মেয়র স্মৃতিচারণ করে তিনি বলেন, আপনারা জানেন আনিস ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক সুদীর্ঘ দিনের। জীবনের বড় একটা সময় আমরা এক সঙ্গে ব্যবসায়ীদের সংগঠন পরিচালনা করেছি। কত আড্ডা, ভালোলাগা, ব্যবসা সংক্রান্ত চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবেলা করেছি। মনে পড়ে বাংলাদেশের তৈরি গার্মেন্টস শিল্পের সবচেয়ে ভয়াবহ সেই রানা প্লাজা সংকটের সময়। আমি বিজিএমইএ সভাপতি হিসেবে সবসময় তাকে আমার পাশে পেয়েছি।

মেয়র বলেন, আনিস ভাই একাধারে একজন দক্ষ সংগঠক, সফল ব্যবসায়ী, একজন মিডিয়া ব্যক্তিত্ব, একজন সমাজসেবক ও একজন চমৎকার মানুষ ছিলেন। তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে। তিনি নির্বাচিত হবার পরেই ঢাকা উত্তর সিটিসহ পুরো ঢাকাবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। তার মৃত্যুতে সবকিছু থমকে গিয়েছিলো।

আমি ডিএনসিসির মেয়র হিসেবে নির্বাচিত হবার পরে নতুন করে আবার শুরু করি, আনিস ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণসহ নতুন হাজারো স্বপ্ন নিয়ে ঢাকাকে আধুনিক, গতিময় ও সর্বজনীন করে গড়ে তুলতে আমি নিরলস কাজ করে যাচ্ছি। আনিস ভাইয়ের সঙ্গে আমার শ্লোগানও একই অর্থ বহন করে, সবাই মিলে সবার ঢাকা। আসুন আমরা আমাদের প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা রেখে এই ঢাকা শহরকে ভালোবাসি, পরিচ্ছন্ন ও সকলের বাসযোগ্য ঢাকা নিশ্চিত করতে ডিএনসিসিকে সহযোগিতা করি।

ডিএনসিসি মেয়র কাউন্সিলর, উর্দ্ধতন কর্মকর্তা ও সর্বস্তরের কর্মচারীদের নিয়ে প্রয়াত মেয়র আনিসুল হকের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App