×

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে তিন জওয়ানকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১১:৫২ এএম

জম্মু-কাশ্মীরে তিন জওয়ানকে গুলি করে হত্যা
ভারতের জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) তিন জওয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১০টার দিকে জম্মু-কাশ্মীরের উদমপুরের একটি ক্যাম্পে এ ঘটনা ঘটে । বিয়ষটি নিশ্চিত করেছেন সিআরপিএফ কর্মকর্তা হরিন্দ্র কুমার। তিনি বলেন, তিনজন গুলিতে নিহত হয়েছেন। আহত কনস্টেবল অজিত কুমারের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, ১৮৭ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর বাত্তাল বালিয়া ক্যাম্পে তুচ্ছ ঘটনা নিয়ে পরষ্পরের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন। এ সময় সহকর্মীদের উদ্দেশে গুলি ছোড়েন একজন। এরপর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তার কাছে থাকা বৈধ অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছেন তিনি। এরই মধ্যে ক্যাম্প পরিদর্শন করেছেন উচ্চপদস্থ কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

ফক্স নিউজের প্রতিবেদন উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

প্রবাসী কল্যাণমন্ত্রী সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App