×

জাতীয়

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রলি উল্টে শ্রমিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫২ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি বাজারে ধানবোঝাই ট্রলি উল্টে হাফিজুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম (৩০) সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের কাজিরডাঙ্গা গ্রামের ছবেদ আলির ছেলে।

ব্রাহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম মিঠু জানান, কাদাকাটি বাজার থেকে একটি ট্রলিতে করে ধানের বস্তা নিয়ে ব্রাহ্মরাজপুর বাজারে আসছিলেন ট্রলিচালক রেজাউল ইসলাম। ধানের বস্তাবোঝাই ট্রলিটির ওপর ছিলেন শ্রমিক হাফিজুল ইসলাম। ট্রলিতে অতিরিক্ত গতির কারণে কাদাকাটি বাজারে রাস্তায় থাকা স্পিড ব্রেকার পার হওয়ার সময় উল্টে যায়। এ সময় নিচে পড়ে হাফিজুল ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চায়নিজ তাইপেকে রুখে দিলো বাংলাদেশের মেয়েরা

চায়নিজ তাইপেকে রুখে দিলো বাংলাদেশের মেয়েরা

জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ

বিদ্যুৎ-জ্বালানি সংকট জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

বনানীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

বনানীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App