×

জাতীয়

রামগঞ্জে বাসচাপায় ট্রলিচালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৫ পিএম

রামগঞ্জে বাসচাপায় ট্রলিচালক নিহত

লক্ষ্মীপুরে বাসচাপায় ট্রলিচালক নিহত/ ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসচাপায় রাশেদ আলম (২৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার কচুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ আলম রামগঞ্জ উপজেলার সমেষপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ছেড়ে আসা জননী পরিবহন (নোয়াখালী জ-০৫০০২৩) কচুয়া বাজারে এসে ইটবোঝাই ট্রলিকে চাপা দেয়। এতে চালক রাশেদ আলম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে। এ সময় চালক পালিয়ে যান। উত্তেজিত লোকজন রামগঞ্জ-বেগমগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করে।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

এইচপির প্রধান কোচ হচ্ছেন সালাউদ্দিন

এইচপির প্রধান কোচ হচ্ছেন সালাউদ্দিন

ঢাকাতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত

সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ঢাকাতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত

টানা সপ্তম লা লিগা জিতে বার্সেলোনার ইতিহাস

টানা সপ্তম লা লিগা জিতে বার্সেলোনার ইতিহাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App