×

জাতীয়

রংপুরে দুই ট্রাকের সংঘর্ষ: নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৪ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাক চালক। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কলাবড়ই এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রফিকুলের বাড়ি পীরগঞ্জ উপজেলায়।

রংপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে কলাবড়ই এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়।

এসময় আহত হন অপর ট্রাক চালক। তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনায় ঢাকা-রংপুর সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকা, মাত্রা ছিলো ৫.৬

ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকা, মাত্রা ছিলো ৫.৬

এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসনে ফিরলেন গৌতম আদানি

এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসনে ফিরলেন গৌতম আদানি

পচা ডিম খাওয়ার ভয়ে মমতার কাউন্সিলর বৈঠক বাতিল

পচা ডিম খাওয়ার ভয়ে মমতার কাউন্সিলর বৈঠক বাতিল

সংসদে ‘লোডশেডিং’ বনাম ‘মেরামতশেডিং’ বিতর্ক, সত্য কোনটি?

সংসদে ‘লোডশেডিং’ বনাম ‘মেরামতশেডিং’ বিতর্ক, সত্য কোনটি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App