×

জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৬ পিএম

টাঙ্গাইলে বাসের ধাক্কায় নীলকমল সরকার (৪২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়া করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীলকমল বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামের দুলাল সরকারের ছেলে। আহতরা হলেন- নীলকমলের বাবা দুলাল সরকার, স্ত্রী পূজা সরকার, শাশুড়ি দশমী সরকার ও অটোরিকশাচালক সুমন মিয়া। এ ঘটনায় তিন দিনের একটি শিশু অক্ষত রয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওছার বাংলানিউজকে জানান, মির্জাপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশাকে উত্তরবঙ্গগামী গ্রামীণ ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন নীলকমল। গুরুতর আহতাবস্থায় চারজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জার্মানিতে রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপ

জার্মানিতে রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপ

ফের আইনি নোটিশ পেলেন এমপি আমির হামজা

ফের আইনি নোটিশ পেলেন এমপি আমির হামজা

শরণখোলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

শরণখোলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App