×

জাতীয়

আক্কেলপুরে ট্রাকচাপায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৩ পিএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে মালবাহী একটি ট্রাকের চাপায় শাহিন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট-সান্তাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন নওগাঁ সদর উপজেলার ঘাট তিলকপুরের মালঞ্চা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, বিকেলে শাহিন সান্তাহার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাসায় ফিরছিলেন। পথে তিলকপুর বাজারে পৌঁছিলে নওগাঁগামী মালবাহী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

এইচপির প্রধান কোচ হচ্ছেন সালাউদ্দিন

এইচপির প্রধান কোচ হচ্ছেন সালাউদ্দিন

ঢাকাতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত

সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ঢাকাতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত

টানা সপ্তম লা লিগা জিতে বার্সেলোনার ইতিহাস

টানা সপ্তম লা লিগা জিতে বার্সেলোনার ইতিহাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App