×

জাতীয়

গাজীপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০৬:৩২ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাসের চাপায় হযরত ওমর (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওমর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার শিমুল হোসেনের ছেলে। সে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, দুপুরে স্কুল ছুটি হয়। পরে স্কুল থেকে বের হয়ে ওমর চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে একটি বাসে উঠার চেষ্টা করে।

এসময় ওই বাসের হেলপার তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপর পড়ে গেলে পেছনে থাকা আরেকটি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।

তা‍ৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চায়নিজ তাইপেকে রুখে দিলো বাংলাদেশের মেয়েরা

চায়নিজ তাইপেকে রুখে দিলো বাংলাদেশের মেয়েরা

জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ

বিদ্যুৎ-জ্বালানি সংকট জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

বনানীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

বনানীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App