গরুর ভুনা খিচুড়ি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০১৮, ০৩:২১ পিএম
খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! আর এই রোদ বৃষ্টির দিনে যদি বিফ ভুনা খিচুড়ি হয়ে যায়, মনে হয় না আর কিছু দরকার হবে। দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মুখরোচক বাঙালি খাবারটি।
উপকরণ
১) মাংস মেরিনেট-এর জন্য-- গরুর মাংস- ১.৫ কেজি
- লাল মরিচ গুঁড়ো- ৩ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো- ১.৫ টেবিল চামচ
- ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ
- জিরা গুঁড়ো- ১ টেবিল চামচ
- গরম মশলা গুঁড়ো- ১/২ টেবিল চামচ
- এলাচ- ৪ টি
- তেজপাতা- বড় ১টি
- দারুচিনি- ৩ টুকরো
- আদা বাটা- ১.৫ টেবিল চামচ
- রসুন বাটা- ১.৫ টেবিল চামচ
- পেঁয়াজ কুঁচি- ১ কাপ
- সয়াবিন তেল- ১/২ কাপ
- লবণ- স্বাদমত
- টকদই- ৩ টেবিল চামচ
- পোলাও-এর চাল- ৪ কাপ
- মুগ ডাল- ১ কাপ
- মসুরের ডাল- ১ কাপ
- পেঁয়াজ কুঁচি- ১ কাপ
- দারুচিনি- ৩ টি
- এলাচ- ৪ টি
- তেজপাতা- ১ টি
- কাঁচা মরিচ ৫-৬ টি
- আস্ত জিরা- ১/২ চা চামচ
- ঘি- ২ টেবিল চামচ
- শাহী জিরা- ১/২ চা চামচ
- তেল- ২ টেবিল চামচ
- লবণ- স্বাদমত
